মালদা

মালদার কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

আবার মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। জানা গিয়েছে, সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাগলা ব্রীজ সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তাদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে দুটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ।  
        পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সাদিকুল ইসলাম বাড়ি বিবিগ্রামের বাসিন্দা, অপরজন সফিকুল আলম সুজাপুর নাজিরপুর এলাকার বাসিন্দা। ধৃতরা এদিন ছিনতাই করার উদ্দেশ্যে সেখানে জোর হয়েছিল। কিন্তু তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে।